Home » » বেদ যজ্ঞ করে ওঁ এই পরমেশ্বরের নামের প্রতি নিজেকে যুক্ত করে তাঁর সাথে সেতু বন্ধন করো।

বেদ যজ্ঞ করে ওঁ এই পরমেশ্বরের নামের প্রতি নিজেকে যুক্ত করে তাঁর সাথে সেতু বন্ধন করো।


[ বেদ যজ্ঞ করে ওঁ এই পরমেশ্বরের নামের প্রতি নিজেকে যুক্ত করে তাঁর সাথে সেতু বন্ধন করো।]
ওঁ এই নাম পরমেশ্বরের অতি পুরানো নাম। এই নামের প্রতি মানুষের যত শ্রদ্ধা ও প্রিয়তা উৎপন্ন হবে ততই তারা তাঁর মহিমা বর্ণনা করে বেদের সত্য জ্ঞান লাভ করে ধন্য হবে। ওঁ এই পবিত্র পরব্রহ্ম পরমাত্মার নাম দিয়ে যারা হোমক্রিয়াদি কর্ম করে সপ্ত চক্র অতিক্রম করে তাঁর সাথে সেতু বন্ধন করেন তাঁরাই বেদ প্রাপ্ত হয়ে বেদজ্ঞ ঋষি রূপে খ্যাত হন। ওঁ সংকেত দ্বারা হোমক্রিয়া বা বেদযজ্ঞ যারা করতেন তাঁরাই এই পৃথিবীর বুকে হিন্দু নামে ভূষিত হতেন মানব সমাজে। এই বেদ যজ্ঞ বা হোমক্রিয়া অতি প্রাচীন। ঋক, সাম ইত্যাদি চতুর্থ ঋত্বিক যা ব্রহ্মার মুখমণ্ডল স্বরূপ তা ওঁ কার ধ্বনি। পবিত্র ওঁ ধ্বনি থেকেই জীবের বাক শক্তির উৎপত্তি। তাই ওঁ কার ধ্বনি দ্বারাই একমাত্র মানব আত্মা পবিত্র হয়ে পরব্রহ্ম পরমাত্মার সাথে সেতু বন্ধন করে বেদ জ্ঞান লাভ করতে পারেন। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

Facebook CommentsShowHide
Disqus CommentsLoadHide